আফগানিস্তানে মার্কিন সেনারা রেখে যাচ্ছেন শুধুই ময়লার স্তূপ - The News Lion

আফগানিস্তানে মার্কিন সেনারা রেখে যাচ্ছেন শুধুই ময়লার স্তূপ

 


দি নিউজ লায়ন;   বাগরাম বিমানঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ওয়াশিংটন। সেখানে এখন পড়ে আছে মার্কিন সেনাদের টনকে টন আবর্জনার স্তূপ। এমনটাই সূত্রের খবর। ২০০১ সাল থেকে বাগরামে যুক্তরাষ্ট্রের এক লাখের বেশি সেনা দায়িত্ব পালন করেছেন। কাবুল থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী এলাকাটি রীতিমত একটি ছোটখাটো মার্কিন শহরে পরিণত হয়েছিল। 


গড়ে উঠেছিল শপিং মল, ফাস্টফুডের দোকানও। যাওয়ার সময় মার্কিন সেনারা দরকারি সরঞ্জামগুলো সাথে নিয়ে যাচ্ছে, অথবা স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করবে। কিন্তু ফেলে যাচ্ছে বিপুল আবর্জনা, প্যাকেজিং ও ইলেকট্রনিক বর্জ্য।যুক্তরাষ্ট্র আফগানিস্তানের রাজনীতির জন্য কী ধরনের ভবিষ্যত রেখে যাচ্ছে - তা নিয়ে বিতর্ক হতে পারে। তবে দেশটি ছাড়ার আগে সেনারা যে তাদের ব্যবহৃত বিশাল আবজর্নার স্তূপ রেখে যাচ্ছে, কয়েকটি ছবিতে এমনটাই দেখা গেছে। বাইডেনের ঘোষিত সময়সীমার ১১ সপ্তাহ আগেই বাগরাম বিমানঘাঁটি থেকে সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এখন সেখানে শুধুই ময়লার স্তূপ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.